অকটেন নিয়ে দ্বন্দ্ব
বুড়িচংয়ে অগ্নিদগ্ধে আহতের ৬ দিন পর যুবকের মৃত্যু
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধে আহতের ৬ দিন পর এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ যুবক আহত হয় এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেন তানভীর ইসলাম (২১)। জানা যায়, অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে ধস্তাধস্তির সময় জ্বলন্ত বিড়ির আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে গেছে দুটি প্লাস্টিক ফ্যাক্টরি। এতে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিন যুবক এবং কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ১৮ এপ্রিল বিকালে বুড়িচং উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
