জমি নিয়ে বিরোধ
সিংগাইরে লাথির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের সময় লাথিতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলার সিংগাইর পৌরসভার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত নজরুল খন্দকারের (৬২) ছেলে অভি খন্দকার গুরুতর আহত হয়েছেন। জানা যায়, নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে নিজ বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানে স্থানীয় মুরুব্বিরা উদ্যোগ নেয়। এ সময় তারা অভিযুক্ত ওহেদ গংদের ডাকলে ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়। এর মধ্যে প্রতিবেশী নিশাদ অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুলকে লাথি মারলে সে মাটিতে লুটে পড়ে। অপরদিকে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠায়। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। অভিযুক্ত ওহেদ খন্দকারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
