রাস্তার পাশে যুবকের লাশ
মানিকগঞ্জে গাড়িচাপা দিয়ে দুর্ঘটনা হিসাবে দেখানোর অভিযোগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ সদর উপজেলার চেরাগঘোনা এলাকায় একটি ক্যাফে রেস্টুরেন্টের সামনে রাস্তার পাশ থেকে আমিনুর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত আমিনুর হরিরামপুর উপজেলার আইলকুন্ডী কলোনির আবুল হোসেনের ছেলে। তিনি চেরাগঘোনা এলাকায় দিনমজুর হিসাবে কাজ করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি সড়ক দুর্ঘটনা হতে পারে। তবে স্বজন ও স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, মারধরের পর মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে আমিনুর আর বাড়ি ফেরেননি। সকালে গিয়ে রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তারা হত্যার অভিযোগ তুলেছেন। আমিনুরের কর্মস্থলের গৃহকর্তা জানান, বৃহস্পতিবার রাতে চেরাগঘোনা বাজারে পূর্বপরিচিত কয়েকজনের হামলায় তিনি ও আমিনুর আহত হন।
পরে প্রশাসন বিষয়টি মীমাংসা করে দেয়। এরপর রাতে কীভাবে আমিনুর বাইরে যান, তা জানা নেই। সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, লাশে গাড়ির চাকার দাগ রয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
