Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ক্লাসে গান গাইতে না পারায় ছাত্রকে পেটালেন শিক্ষক

রামপালে তোলপাড়

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রামপালে স্কুলের পাঠদান কক্ষে গান গাইতে না পারায় নেওয়াজ তালুকদার নামে এক শিক্ষার্থীকে লাঠিপেটার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় ক্লাসে এ ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আহত শিক্ষার্থী নেওয়াজ তালুকদার জানায়, ধর্মীয় শিক্ষক আমিন গাজী ক্লাসে এসে আমাকে গান গাওয়ার জন্য ডাক দেন। আমি তার কাছে গিয়ে বলি স্যার আমি গান গাইতে পারি না। তখন তিনি আমাকে লাঠি দিয়ে একটি পিটান দেন। পরে আমি বেঞ্চে বসার জন্য চলে গেলে আমার অন্য সহপাঠিদের কেউ একজন গুনগুন করে গান গেয়ে উঠলে স্যার বলেন কে গান গাইল। তখন আমার সহপাঠিরা চিৎকার বলে ওঠে গান আমি গেয়েছি। তখন স্যার ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

আমি গান গাইতে পারি না বলেও আকুতি মিনতি করেও পরে রক্ষা পাইনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম