প্রাইভেট পড়াতে অস্বীকৃতি
শিবপুরে শিক্ষকের ওপর হামলার অভিযোগ
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুরের চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের এক সহকারী শিক্ষকের ওপর হামলা ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক। এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে দুই হামলাকারীকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। হামলাকারীরা হলো, রাশিদুল ইসলাম ও ইমন। অন্য আরেকজন পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মঞ্জিল মোল্লা অফিস কক্ষে অবস্থান করছিলেন। বিদ্যালয়ের ফটকের সামনে তিনজন যুবক এসে ওই শিক্ষককে বিদ্যালয়ের গেটের সামনে যাওয়ার জন্য ফোন করেন। ফোন পেয়ে গেটের সামনে যাওয়ার পরে হামলাকারীদের একজনের ভাইকে প্রাইভেট পড়াতে বলেন। প্রাইভেট পড়াতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায় শিক্ষকের ওপর এলোপাতাড়িভাবে মারধর করেন তিন যুবক। পরে স্কুলের দফতরি বিষয়টি দেখতে পেয়ে দুজন শিক্ষককে সঙ্গে নিয়ে এক হামলাকারীকে আটক করে স্কুলে নিয়ে আসে। পরে তার তথ্যমতে আরেকজনকে ফোনে আপোষ মীমাংসা করার কথা বললে বিদ্যালয়ে উপস্থিত হলে তাকেও আটক করা হয়। অন্যজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে।
