Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রেললাইনে দ্বিখণ্ডিত লাশ

মাধবপুরে নিহত যুবকের বাড়ি মুরাদনগরে

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাধবপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। নিহত রাছেল মোল্লার (৩৯) বাড়ি কুমিল্লার মুরাদনগরের কামাল্লা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে জেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশনের পাশে মস্তক ও দেহ বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ বিষয়টি পিবিআইকে অবহিত করে। জানা যায়, ঘটনাস্থল থেকে মৃতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তা এনআইডি ডাটাবেইজে যাচাই করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। এসপি হায়াতুন্নবী জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুব অল্প সময়ে মৃতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম