Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পরিকল্পিত হত্যার অভিযোগ

বরিশালে বিচার দাবি মায়ের

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সোহেল খানকে পরিকল্পিতভাবে হত্যা করে পুলিশের সহযোগিতায় আত্মহত্যার ঘটনা সাজিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। শনিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মৃত সোহেলের মা আকলিমা। আকলিমা জানান, নগরীর রুপাতলী লালা দিঘির পাড় এলাকার আবু সাঈদ খাঁ ও তার স্ত্রী সুফিয়া বেগমসহ ছেলেমেয়ে মিলে সোহেলকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এ হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায্য বিচার চান তিনি। এসআই সেলিম বলেন, আমি গিয়ে দেখতে পাই সোহেলের লাশ সামনের রুমে খাটের ওপরে শোয়ানো। গলায় দাগের চিহ্ন ছিল। তোয়ালে ও রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তদন্ত রিপোর্ট আসার পর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম