ফরিদগঞ্জে নাতির নিহতের সংবাদে নানির মৃত্যু
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোর নাতির নিহতের সংবাদে নানি আফিয়া বেগম নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯) গোপনে সিগারেট খাওয়ার ঘটনা ভিডিও করে। ভিডিওটি পরিবারের সদস্যকে দেখানোর কথা বলায় ওই বাড়ির মোহাম্মদ নাঈম ও স্বজনদের সঙ্গে মারামারি হয়। দফায় দফায় হামলার ঘটনায় আহত রিফাতকে মেরে ফেলেছে এই কথা শুনে তার নানি আফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন।
সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ওসি হেলাল উদ্দিন জানান, নাতির মৃত্যুর সংবাদ শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা যান। যদিও নাতি রিফাত হোসেন সিয়াম মারা যায়নি।
