পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জে পাম্পে দায়িত্ব পালনকালে ইউএনওর ওপর হামলা হয়েছে। শনিবার দুপুরে মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় ২ জন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫শ টাকা করে জরিমানা করেন। এ সময় লাইনে অপেক্ষামান ৪০/৫০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ মোটরসাইকেল চালকদের কয়েকজন ইউএনও এবং সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। এ সময় তারা আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিলঘুসি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কয়েকজন ইউএনওকে পাম্পের পার্শ্ববর্তী একটি বাড়িতে সরিয়ে নেয়। খবর পেয়ে ওসি সেলিম মালিক অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজ কুমার বসাক বলেন, কিছু বুঝে উঠার আগেই তারা আচমকা হামলা চালায়।
