Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইন্দুরকানী মডেল বিদ্যালয়

সহকর্মীকে অফিস কক্ষে পেটালেন শিক্ষিকা

Advertisement

Icon

পিরোজপুর ও জিয়ানগর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জিয়ানগরে একটি স্কুলে ক্লাস চলাকালীন এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করেছেন আরেক শিক্ষিকা। রোববার উপজেলা সদরের ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, রোববার বেলা ১টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে বসে ছেলেদের খেলার জার্সি খুঁজে না পাওয়ায় সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আসমা আক্তার উত্তেজিত হয়ে বেত দিয়ে হালিমা সুলতানাকে সজোরে ৪-৫টি আঘাত করেন। এসময় অফিসকক্ষে অন্য শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বেশ কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, শিক্ষিকা আসমা আক্তার এর আগেও বিদ্যালয়ের অন্য এক শিক্ষককে জুতা নিয়ে মারতে উদ্যত হয়েছিলেন। এছাড়া তিনি প্রায়ই অন্য শিক্ষিকাদের বকাঝকা করেন। অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, ‘কথাকাটাকাটির এক পর্যায়ে হালিমা সুলতানা আমাকে মারতে এলে আমি তাকে দু-তিনটি পিটানি দিয়েছি।’ প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘আমি মৌখিকভাবে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম