ডাসারে জমি নিয়ে বিরোধে কিশোরকে পিটিয়ে হত্যা
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডাসারে জমি সংক্রান্ত বিরোধে কিশোর মারুফ সরদারকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে ডাসার বালিগ্রামের খাতিয়ালে মারুফসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। মারুফ বালিগ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগম, হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের মাদারীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার। ডাসারের ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের মা মাহিনুর বেগম ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
