Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দর্শনা প্রেস ক্লাবে মাদক ব্যবসায়ীদের হামলা

অভিযুক্তের পক্ষে ছাত্রদল নেতার মানববন্ধন

ওসি ক্লোজড

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেস ক্লাবে হামলা ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত চঞ্চল হোসেনের পক্ষে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্রদল নেতা। রোববার দুপুরে দর্শনার রেলবাজার বটতলায় দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে শুক্রবার রাতে দর্শনা প্রেস ক্লাবে মদ্যপ অবস্থায় হামলা ও স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে চঞ্চল হোসেন নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী আশরাফুল আলম চঞ্চল হোসেন মদ্যপ অবস্থায় প্রেস ক্লাব ভবনে প্রবেশ করে অশোভন আচরণ, সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি এবং পরে দলবল নিয়ে ঢুকে আব্দুল হান্নান নামে এক সাংবাদিককে মারধর করা হয়। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা রেকর্ড করা হয়নি। এর জেরে ওসি মেহেদী হাসানকে ক্লোজড করা হয়েছে।

রোববার রেলবাজার বটতলায় অভিযুক্ত চঞ্চল হোসেনের পক্ষে মানববন্ধন আয়োজন করা হয়। যেখানে ছাত্রদলের নেতা রিয়েল ইসলাম লিওনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সুসংগঠিত ছাত্রসংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের নিন্দনীয় ও অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এব্যাপারে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা বলেন, ছাত্রদলের কোনো সদস্যের মাদক ব্যবসায়ী বা সেবীদের সঙ্গে যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম