Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব

নবীনগরে ঘুসিতে প্রাণ গেল দুধ ব্যবসায়ীর

Advertisement

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীনগরে নৌকায় বসাকে কেন্দ্র করে ঘুসিতে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পৌর এলাকার মনুবাবুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়ার (৫০) বাড়ি উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন। জানা যায়, দুপুরে মনুবাবুর ঘাট থেকে খেয়া নৌকায় বসা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে মোহল্লা গ্রামের এলেম খাঁর কথাকাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে সজোরে ঘুসি মারেন। এতে তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলেম খাঁর মোবাইল বন্ধ ও পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আমি শুনেছি খেয়াতে তর্কাতর্কির এক পর্যায়ে হানিফ মিয়া স্ট্রোক করে মারা গেছেন। ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম