জমি নিয়ে বিরোধ
পাইকগাছায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
Advertisement
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাইকগাছায় জমি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নাবা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওইদিন বিরেন্দ্র চন্দ্র বৈরাগী ও কিরণ চন্দ্র বৈরাগীর মধ্যে জায়গা-জমি ভাগ-বাটোয়ারা নিয়ে চরম বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির মধ্যে উভয়পক্ষ উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছোট ভাই লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি মো. গোলাম কিবরিয়া জানান, উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হবে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।
