Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভূঞাপুরে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ

হাত-পা বেঁধে ফেলে যায় ধানখেতে

Advertisement

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভূঞাপুরে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানখেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সে এ সড়ক দিয়ে চলাফেরা করে। পরিবারের ধারণা ছিল, বৃষ্টির মধ্যে সে ঘরেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সকালে দরজা খুলে তাকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানখেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এ সময় তরুণীর চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল এবং লোকজন দেখে সে ভয় পাচ্ছিল। এলাকাবাসীর ধারণা, স্থানীয় মাদকসেবীরা তার সঙ্গে জড়িত থাকতে পারে। তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম