Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভূরুঙ্গামারীতে প্রবাসীর বাড়িতে লুটপাট

Advertisement

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভূরুঙ্গামারীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাসায় ঢুকে লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রামের চায়না প্রবাসী ডা. রোকনুজ্জামান কিরণের ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ব্যক্তিগত কাজে তিনি ২৪ থেকে ২৭ এপ্রিল সপরিবারে রংপুরে অবস্থান করেন। এর মধ্যে বাসায় লুটপাট হয়। কেয়ারটেকার আলেপ উদ্দিন বলেন, রোববার রাতে আমি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায় এবং বাড়ির মালিককে জানানো হয়। পরে এলাকাবাসী জানালার গ্লাস ভেঙে আগুন নেভায়। ডা. রোকনুজ্জামান বলেন, রোববার বাড়িতে কেউ ছিল না। রাতে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া তাদের লাগিয়ে দেওয়া আগুনে বাড়ির বিভিন্ন আসবাব, দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট পুড়ে গেছে।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগানোর কারণ বের করার চেষ্টা চলছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম