স্ত্রীর পরকীয়া নিয়ে কলহ, প্রেমিকের সহযোগিতায় খুন
বেনাপোলে ইউনুস হত্যার রহস্য উন্মোচন
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের বেনাপোল পোর্ট থানার বহুল আলোচিত ইউনুস আলী (৪৭) হত্যার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম ও সবুজ
হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
নিহত ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সির নিরাপত্তাকর্মী ছিলেন। গত ২২ এপ্রিল বিকালে গাতিপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তভার গ্রহণের পর পিবিআই প্রথমে গোপালগঞ্জ সদর এলাকা থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রহমতপুর গ্রাম থেকে সবুজ হোসেন নামে আরেকজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, পরকীয়া নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।
নিহতের স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পারিবারিক কলহ চরমে পৌঁছালে আনোয়ার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ইউনুস আলীকে ডেকে নিয়ে হত্যা করে।
