Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেলকুচিতে চিপস কারখানায় জরিমানা

বেলকুচির দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চিপস ও আচারসহ বিভিন্ন নকল শিশু খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে। বিএসটিআই’র অনুমোদন ছাড়াই আব্দুর রহিম এ অবৈধ চিপস কারখানা পরিচালনা করছিলেন। সোমবার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেন। বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

৩১ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর ও জেলা শাখা শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা দাবি ঘোষণা করেছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, ১ মে সমাবেশে বর্ণাঢ্য র‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও আহত শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানামুখী কর্মসূচি থাকবে। বগুড়া ব্যুরো

রাজস্থলীতে সেই নবজাতক ছোটমনি নিবাসে

রাজস্থলীতে শ্মশানের পাশ থেকে পাওয়া সেই নবজাতক শিশুটির ঠিকানা এখন চট্টগ্রামের সরকারি শিশু পরিবার ‘ছোটমনি নিবাস’। অনেকে লালন-পালনে আগ্রহ দেখালেও তার নিরাপত্তা ও ভবিষ্যৎ চিন্তা করে রাজস্থলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ এ সিদ্ধান্ত নেন। ১৭ এপ্রিল রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া পাড়ায় পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে কুঁড়িয়ে পান স্থানীয় বাসিন্দা সন্ধ্যারাণী দে। রাঙামাটি প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশকে মারধর, শ্যালক ও দুলাভাই আটক

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশ কনস্টবলকে লাঞ্ছিত ও মারধরে ঘটনায় মাসুম ও ছাবিত নামে শ্যালক ও দুলাভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শহরের ১নং রেলগেট অতিক্রম করার সময় কনস্টেবল আছাদ তাদের ইজিবাইকে লাঠি দিয়ে আঘাত করায় তারা তাকে মারধর করেন। পরে পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা মাসুম ও ছাবিতকে আটক করে। রাজবাড়ী প্রতিনিধি

আলফাডাঙ্গায় যুবকের গলায় ফাঁস

আলফাডাঙ্গায় সোমবার গলায় ফাঁস দিয়ে আরমানুজ্জামান রাজু (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি আলফাডাঙ্গা অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। স্বজনরা জানান, রাতে রাজু নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর ব্যুরো

বিরামপুরে ৪ স্বর্ণ ছিনতাইকারী আটক

বিরামপুরে মহাসড়কের ওপর এক ব্যবসায়ীর পথরোধ করে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে পুলিশ মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী মানিক দত্তকে মারধর করে তার কাছে থাকা সোনা নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভোলাহাটে পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ

ভোলাহাটে মেসার্স হিরো ব্রিক নামে ইটভাটার পাশে সোমবার গোপনে তেল পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ করা হয়েছে। এ সময় একটি নসিমন, ৪টি ট্রলি, ২টি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার জব্দ করে ভোলাহাট থানা পুলিশ। লরিটিতে ৭ থেকে ৯ হাজার লিটার ডিজেল ছিল। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাশিয়া যেতে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

রাশিয়া যেতে না দেওয়ায় অভিমান করে হাতিয়ায় মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবক ফেসবুকে ‘ঞযব ঊহফ’ লিখে আত্মহত্যা করেছে। জানা যায়, রাশিয়া যাওয়ার কথা বলে সে পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছিল। না পেয়ে সোমবার মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে সে বিষপান করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম