নাটোরে আদালত চত্বর
সাবেক বৈছাআ নেতার ওপর হামলা
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সংগঠনটির বর্তমান কমিটি, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। মঙ্গলবার নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুব্রত নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার শিকার সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলার আসামি করা হয়। ওই মামলায় আটক হওয়ার পর সোমবার তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা চালায়। তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধীর কেউ জড়িত নেই। এটি মূলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্যবিরোধী কেউ জড়িত না।
