Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লোডশেডিংয়ের সুযোগে দুই বোনকে ধর্ষণচেষ্টা

বড়লেখায় আসামিদের গ্রেফতারের দাবি

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়লেখার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে দুই বোনকে ধর্ষণচেষ্টাকালে আটক হন মিথুন দাস নামের এক যুবক। পরে তাকে তার স্বজনরা ছাড়িয়ে নেয়। এ সময় দুই বোনের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় তারা। মারধর করা হয় তাদের বাবা ও মাকে। এ ঘটনায় মিথুন দাস, তার বাবা মাখন চন্দ্র দাস, ভাই টিপু চন্দ দাস, চাচা অরুণ চন্দ্র দাস ও চাচাতো ভাই অরূপ দাসের নামে মামলা হয়। রাতেই পুলিশ অরুণ দাসকে গ্রেফতার করে আদালতে পাঠালে সে পরদিন জামিনে বেরিয়ে আসে। এরপর থেকে তারা ভুক্তভোগীদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ঘটনার ৭ দিনেও প্রধান আসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে মঙ্গলবার স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য সালহ আহমদ ও সঞ্জীব দাস প্রমুখ। সমাবেশে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম