নেশা করতে মেয়ের বিয়ের টাকা চুরি
প্রতিবাদ করায় রায়পুরায় স্বামীর হাতে স্ত্রী খুন
Advertisement
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রায়পুরায় মেয়ের বিয়ের জন্য রাখা টাকা খরচের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নেশার জন্য ওই টাকা চুরি করেছিল ঘাতক। এ নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাতক স্বামী সুজন। সোমবার রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়া আক্তার (৪৫) ৫ সন্তানের জননী। তিনি ওই এলাকার ইজিবাইক চালক সুজন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত। প্রায়ই নেশার জন্য স্ত্রীকে নির্যাতন করত সুজন। সম্প্রতি সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করত। মঙ্গলবার আফিয়ার মেয়ে চাঁদনির বিয়ের দিন ধার্য ছিল। ওই বিয়ের জন্য বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠান। সেখান থেকে নেশার জন্য ১০ হাজার টাকা চুরি করে সুজন। এ নিয়ে প্রশ্ন তোলায় সোমবার সুজন আফিয়াকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। ওসি মো. মজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
