Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইজিবাইকে ওঠা নিয়ে তর্ক

গোপালপুরে চালককে গলাটিপে হত্যা

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোপালপুরে চাঁন মিয়া (৪০) নামে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চাঁন মিয়ার বাড়ি একই গ্রামে। জানা যায়, চালক চাঁন মিয়া ইজিবাইকে প্রসূতি রোগী নিয়ে গোপালপুর হাসপাতালে আসার পথে ব্যাপারীপাড়া নামক স্থানে ফরহাদ আলী নামে এক যাত্রী গাড়িতে ওঠার আবদার করেন। কিন্তু যাত্রী প্রসূতি রোগী হওয়ায় গাড়িতে নেওয়া যাবে না বললে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নিলে একপর্যায়ে ফরহাদ চাঁন মিয়ার গলাটিপে ধরলে তিনি জ্ঞান হারান। চাঁন মিয়াকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আনোয়ার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম