Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রায়পুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

আহত ৭

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রায়পুরে প্রায় পাঁচ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার চরআবাবিল এলাকায় চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এসময় নগদ তিন লাখ টাকা লুটসহ প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত চেয়ারম্যানকে ঢাকা মেডিকেলে এবং দুপক্ষের পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, দীর্ঘদিন মৃত আমিন উল্লাহর পাঁচ শতাংশ জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নাছির বেপারি ও তার স্বজন বিএনপি নেতা আব্দুস সাত্তারের মধ্যে বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে নাছির বেপারির প্রতিষ্ঠানে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাছির বেপারিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আব্দুস সাত্তারসহ কয়েকজন। নাছির বেপারি বলেন, আমার বাবার সম্পতি নিয়ে ভূমি অফিসে মিস কেইস করি। এতে ক্ষুব্ধ হয়ে আবদুস সাত্তার তার সশস্ত্র লোকদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। আবদুস সাত্তার বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তি আওয়ামী লীগ নেতা কয়েক বছর জবরদখল করে রেখেছে। বারবার বললেও দিচ্ছে না, তাই হাতাহাতি হয়। ওসি শাহীন মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম