Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

সিংড়ায় সাবেক ইউপি সদস্যসহ আহত ৭

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিংড়ায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ সাতজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নাটোর, রাজশাহী ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি সিংড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম ও পার্শ্ববর্তী কলম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আলীর লোকজনের মধ্যে ছোট ছেলেদের একটি ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যায় মহেশচন্দ্রপুর ফুটবল মাঠে সাবেক ইউপি সদস্য জনাব আলীর লোকজন খিচুড়ির আয়োজন করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতরা হলেন-সাবেক ইউপি সদস্য জনাব আলী, মহেশচন্দ্রপুর গ্রামের আবু হায়াত, আফতাব আলী, সাইফুল ইসলাম, তুরাগ, শাহীন আলী ও সোহান মৃধা। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে এ সংঘর্ষের কথা বলা হলেও মূলত দুপক্ষের মধ্যে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম