Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাটমোহরে খাস জলাশয় নিয়ে সংঘর্ষ

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-মহেলা গ্রামের হাসিনুর রহমান হাসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান ও মেহেদী হাসান সাগর। অন্য দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, কামারবিলের একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেন হাসিনুর রহমান হাসু। পরে বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে তার কাছ থেকে অংশীদার হন। পরে হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার কথা জানান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার উভয়পক্ষ ওই পুকুরে মাছ ছাড়তে গেলে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। ওসি গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম