Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ত্রিশালে কৃষক হত্যা

নন্দীগ্রাম বরুড়া ও ফুলবাড়ীতে ৩ লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ দিকে বগুড়ার নন্দীগ্রাম, কুমিল্লার বরুড়া ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গল ও বুধবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান, ত্রিশালে মোতালেব হোসেন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের ঘাড়, মাথা ও আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার কাছে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় ছিল। এতে হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের ছেলে আলী হোসেন জানান, তার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানখেত দেখতে বের হন। এদিন কে বা কারা তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। ত্রিশাল থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাটির তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। নন্দীগ্রামে মো. আকাশ নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় জামগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। মো. আকাশ চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকার কৃষক ইলিয়াস হোসেনের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন। বরুড়ায় নিখোঁজের দুদিন পর আজমাঈন হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজমাঈন (৬) চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মো. শাহজাহান হোসেন সাজুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে ওড্ডা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় আজমাঈন। ফুলবাড়ীতে শয়নকক্ষ থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তালুক শিমুলবাড়ী বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাগেরহাটের মংলা থানার কচুমুনিয়া গ্রামের সুমি আক্তারের সঙ্গে ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী বানিয়াটারী গ্রামের ফেরদৌস মিয়া ওরফে মান্নানের ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম