Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভালুকায় বিএনপির প্রভাবে কোম্পানির জমি দখল

Advertisement

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভালুকায় বিএনপি ও যুবদলের প্রভাব খাটিয়ে উপজেলার পাড়াগাঁও গ্রামে ফিনিক্স এ্যাকোয়াটিক প্রোডাক্টস লিমিটেডের সীমানা প্রাচীর ভেঙে সাইনবোর্ড ঝুলিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে যুবদল নেত সালাহ উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এ ঘটনায় কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওয়াজেদ আলী বাদী হয়ে বুধবার সকালে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়াগাঁও মৌজার ১৭১১ খতিয়ানের এসএ ৯৫৭নং দাগে ওই এলাকার মৃত আব্দুল করিম সরকারের ছেলে মজিবর রহমান সরকারের কাছ থেকে ২৪ শতাংশ জমি দলিল মূলে ২০১৬ সালের ২৯ আগস্ট ক্রয় করে ফিনিক্সি কোম্পানি বর্তমানে ভোগদখলে রয়েছে। ঘটনার দিন সকালে সরকারি দলের প্রভাব খাটিয়ে মৃত নুরু মুন্সীর ছেলে সালাহ উদ্দিন, মজিবর রহমান সরকার ও তার ছোট ভাই মাহফুজুর রহমান সরকারের নেতৃত্বে দা, লাঠি, লোহার রড, কোদাল, হাতুড়ি ও হ্যামার নিয়ে কোম্পানির সীমানা প্রাচীর ভেঙে সালাহ উদ্দিনের নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। মজিবর রহমান সরকার ফিনিক্স কোম্পানির কাছে যে জমিটি বিক্রি করেন সেই জমি ২০১২ সালে পাড়াগাঁও এলাকার মৃত ছাবেদ আলী শিকদারের ছেলে রাইজালী শিকদারের কাছ থেকে ক্রয় করে কোম্পানির কাছে ২০১৬ সালে দলিল মূলে হস্তান্তর করেন। আবার সেই জমি মজিবর যুবদল নেতা সালাহ উদ্দিনকে নিয়ে দখল করার উদ্দেশে সাইনবোর্ড ঝুলিয়েছেন। দখলকারীরা স্থানীয়ভাবে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের দলীয় কোনো পদ-পদবি নেই। ফিনিক্সের জমি দখলকারী উপজেলার সিডস্টোর জীবনতলা পাড়ায় জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র হিসাবে খ্যাত নূরুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জঙ্গি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে মৃত্যুবরণকারী নুরু মুন্সীর ছেলে সালাহ উদ্দিন। ফিনিক্স এ্যাকোয়াটিক প্রোডাক্টসের প্রজেক্ট ম্যানেজার ওয়াজেদ আলী বলেন, ক্রয় সূত্রে তার কোম্পানির মালিক ওই জমির মালিকানা লাভ করেন এবং সীমানা প্রাচীর তুলে ২০১৬ সাল থেকে ভোগদখলে আছেন। অভিযুক্তরা গত মঙ্গলবার বিএনপির প্রভাব খাটিয়ে সীমানা প্রাচীর ভেঙে তাদের ওই জমি জবরদখল করে নিয়ে সালাহ উদ্দিনের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।’ এ বিষয়ে সালাহ উদ্দিন বলেন, ‘রাইজালী সিকদারের ছেলে নয়ন আমাদের কাছে ওই জমি বিক্রি করে বুঝিয়ে দিয়েছেন। তবে এখনো জমি রেজিস্ট্রি হয়নি। আমি কোম্পানির বাউন্ডারি ওয়াল ভাঙিনি।’ থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় দুপক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম