ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য পরিবারের দাবি হত্যা
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদগঞ্জে পলী আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ পুলিশ উদ্ধার করেছে। মৃতের পরিবারের দাবি যৌতুকের দাবি না মেটানোই তাকে মেরে লাশ রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পলী আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী রাছেল আহমেদের স্ত্রী ও দক্ষিণ লড়াইরচর গ্রামের লোকমান দেওয়ানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিকভাবে রাছেল আহমেদের সঙ্গে বিয়ে হয় পলী আক্তারের। বিয়ের কয়েক মাস পর রাছেল আহমেদ ওমানে পাড়ি জমান। সম্প্রতি দাম্পত্য ও পারিবারিক কলহ দেখা দেয় তাদের মধ্যে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমঝোতা বৈঠক হয়। বুধবার রাতে পলী আক্তার স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছেন বলে সংবাদ পায় তার পরিবারের সদস্যরা।
মৃত পলী আক্তারের ভাই জাহিদ হোসেন দেওয়ান বলেন, আমার বোনের জামাই ওমানে থাকেন। সেখানে বিভিন্ন সমস্যার কথা বলে আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। গত কয়েকদিন আগে আবার ২ লাখ টাকা দাবি করে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন। আমরা মনে করছি, আমার বোনকে মেরে তার শাশুড়ি ও ননদ মিলে লাশ ঝুলিয়ে রেখেছে। এখন আত্মহত্যা বলে প্রচার করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।
