চাঁদা না দেওয়ার জের
ভোলায় লঞ্চের সুপারভাইজারকে কুপিয়ে জখম
Advertisement
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা-ঢাকা রুটের এমভি দোয়েল পাখি লঞ্চ-১০ এর সুপারভাইজার মো. স্বপনকে বৃহস্পতিবার দুপুরে ইলিশাঘাটে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন স্বপন জানান, দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল গাজির নেতৃত্বে তার ওপর হামলা হয়েছে। আগের রাতেও তাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছিল। সোহেল গাজি জানান, তিনিও দোয়েল পাখি-৮ লঞ্চ দেখভালের দায়িত্বে আছেন। স্বপন আওয়ামী লীগের রাজনীতি করত। তাই জেলা বিএনপির দলীয় সিদ্ধান্তে স্বপনকে সুপারভাইজার পদ থেকে বাদ দিতে বলেছে। লঞ্চ মালিক মো. রুহুল আমিন সরদারের নির্দেশে পদ থেকে সরে যেতে বলেন। এতে স্বপন ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়েছিল। নিজেদের ভাড়া করা লোকের হাতেই স্বপন আহত হন। তবে লঞ্চ মালিক মো. রুহুল আমিন সরদার জানান, সোহেল মিথ্যা বলেছে।
