Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পলাতক স্বামী

Advertisement

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজাপুরে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাগড়ি বাজার ওয়ালটন প্লাজাসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনি আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী মো. নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের কনস্টেবল। পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর নিহতের স্বামী নুর উদ্দিন পাঁচ বছরের শিশুসন্তানসহ পলাতক রয়েছে। পরিবার জানায়, রাতে ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন স্বামী নুর উদ্দিন। পরে তারা বাসায় গিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। তাদের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী প্রায়ই মনিকে মারধর করতেন। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

ওসি সুজন মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম