ধামরাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা
কিশোরকে পিটিয়ে হাসপাতালে
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, ওই কিশোরের অভিভাবকদের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর ও নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাসান আলী, এলাকার প্রভাবশালী আলাল ও হেলালের বিরুদ্ধে। শুক্রবার রাতে এমন ঘটনা ঘটেছে রোয়াইল ইউনিয়নের চরশঙ্কর এলাকায়। এ ঘটনায় থানায় পালটাপালটি অভিযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এলাকার মোবারক হোসেনের ছেলে ও ইউসুফ আলীর ভায়রার ছেলে ইয়াসিন আলী তার সহপাঠীদের নিয়ে রাস্তার ধারে খেলাধুলা করতে যায়। এ সময় ওই কিশোর খেলার সহপাঠী হিসাবে বেছে নেয় এলাকার এক নারী শিশুকে। একপর্যায়ে ওই নারী শিশুর পরিবারের লোকজন ওই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলে।
এ বিষয়ে ইউসুফ আলী বলেন, আমি এ বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ করেছি। আবার ধর্ষণ চেষ্টার শিকার শিশুর বাবা জানান তিনিও ধামরাই থানায় অভিযোগ করেছেন।
ধামরাই থানার এসআই রেজাউল করিম বলেন, এ ঘটনায় পালটাপালটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
