Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লোহাগাড়ায় নামাজ পড়তে এসে শিশু মারধরের শিকার

চিকিৎসা নিতেও বাধা

Advertisement

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লোহাগাড়ায় হেফজখানার দানবাক্স থেকে টাকা চুরির অপবাদ দিয়ে এক শিশুকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর রোসাঈাঘোনা আউলিয়ার জামে মসজিদের পাশে মুহাম্মদিয়া হেফজখানার অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিশু তানজিম এহসান তামিম লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকার হাটখোলা মোরার বাসিন্দা। শিশুর বাবা মো. নেজাম উদ্দিন বলেন, শুক্রবার জুমার নামাজ পড়তে আউলিয়া জামে মসজিদে যান তামিম। যাওয়ার পথে হেফজখানার দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ তুলে কয়েকজন ছাত্র দিয়ে হেফজখানার পরিচালক মুহাম্মদ সোহেল ওই শিশুকে ডেকে নেন। পরে তাকে অফিস কক্ষে মারধর করেন। এমনকি আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে গতিরোধ করে তাদের বাড়ি পাঠিয়ে দেন সোহেলের পরিবারের সদস্যরা। ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম