|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত
বড়াইগ্রামে নেশার জন্য ৫শ টাকা দাবি করে না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যার চেষ্টা করেছে তার ছেলে রাজন। শনিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় রাজন তার মা সাজেদা বেগমের পেটে ছুরি ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে ফেলে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত রাজন পলাতক। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ফরিদপুরে বিআরটিএ’র অফিসে চাঁদা দাবি, যুবক গ্রেফতার
ফরিদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের কার্যালয়ে ঢুকে ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আসবাব ভাঙচুরের ঘটনায় আটক জনি বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা হয়েছে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে উত্তেজিত হলে অফিসের বাকিরা তাকে আটক করে। সে নগরকান্দার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের বাসিন্দা। ফরিদপুর ব্যুরো
বুড়িচংয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত
বুড়িচংয়ে শনিবার গাছ কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে পৌরসভার জগতপুর গ্রামের মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। গলার বেশি অংশ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে বাল্যবিয়ে বন্ধ করলেন সংসদ-সদস্য
লাকসামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন কুমিল্লা-৯ আসনের সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে দেবীপুর গ্রামে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে তিনি এটি বন্ধ করেন। লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
ব্রহ্মপুত্র নদে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের ডিবি রোডে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর থেকে গাইবান্ধাবাসীর এই টানেল নির্মাণের আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু বিগত সরকার গাইবান্ধাবাসীর এই দাবী পূরণ করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে সরকার যাতে এ দাবি পূরণ করে। গাইবান্ধা প্রতিনিধি
এনায়েতপুরে হেলিক্স রিকম্বিনেশন উৎসব পালিত
বিশ্ব ডিএনএ দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘হেলিক্স রিকম্বিনেশন’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ও জ্ঞানভিত্তিক অনুষ্ঠান হয়েছে। এতে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে বায়ো-ডিবেট, প্রবন্ধ রচনা, রিসার্চ প্রজেক্ট প্রদর্শনী এবং বায়োলজিক্যাল ক্রাফট ডিজাইনিংসহ নানা সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গুরুদাসপুরে সরকারি কর্মকর্তার হাত-পা বেঁধে ডাকাতি
গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার রাতে ইউএনও’র সিএ সিরাজুল ইসলামের সরকারি বাসভবন রুপালীর জালানার গ্রিল কেটে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই কর্মকর্তার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে গহনা, নগদ ৫০ হাজার টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়। ওসি বলেন, মোবাইল উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করা হবে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
রাঙামাটিতে কিশোরের হাতে শিশু ধর্ষণ
রাঙামাটিতে ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় আপন কিশোর আবদুর রহমান মুন্নাকে শুক্রবার আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের সরকারি মহিলা কলেজ এলাকায় কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে মুন্না। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজ ঘরে গেলে ঘটনা জানাজানি হয়। রাঙামাটি প্রতিনিধি
