ঠাকুরগাঁও শ্যামনগর লালপুরে ছাত্রসহ তিন লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্র, শ্যামনগরে কলেজছাত্র ও লালপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড়ে তার লাশ ঝুলছিল। নিহত শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেনের ছেলে। ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে সৈকত মুখার্জি নামে একাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সৈকত পেট্রোলপাম্পের তেল সরবরাহকারী আদিত্য মুখার্জির ছেলে। পরিবারের দাবি, সৈকত আত্মহত্যা করেছে। ওসি খালেদুর রহমান বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে সৈকতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নাটোরের লালপুরে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুপুর খাতুন উপজেলার বড়বড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার মেয়ে। ওই কিশোরীকে সৎ মা নির্যাতন করত বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
