গোপালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষকের
বিদ্যালয় ঘেরাও
Advertisement
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। রোববার সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। ওইদিন বিকালে অভিযুক্ত প্রধান শিক্ষক এক ছাত্রীকে কৌশলে নির্জন শ্রেণিকক্ষে নিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করেন। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর চাচি কয়েকজনকে নিয়ে সেখানে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে রেজাউল বিদ্যালয় ত্যাগ করেন। সহকারী শিক্ষক পারভীন ও মমতাজ দাবি করেন, বিদ্যালয়ের মাঠে স্থানীয়রা নিয়মিত খড় শুকান। প্রধান শিক্ষক এতে বাধা দিলে স্থানীয়রা ওই ঘটনাটি পরিকল্পিতভাবে সাজান। অভিযুক্ত রেজাউলকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
