Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধামরাইয়ে রাস্তার ইট তুলে বিক্রি নামধারী যুবদল নেতার

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে দিবালোকে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে নামধারী ২ যুবদল নেতার বিরুদ্ধে। তারা হলো আলতাফ হোসেন ও লিটন হোসেন। যাদবপুর ইউনিয়ন সদরের বাসিন্দা তারা।

মাত্র ২ মাস আগে রাস্তাটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে নির্মাণ করা হয়েছিল বলে গ্রামবাসী নিশ্চিত করেছে। রোববার যাদবপুর ইউনিয়ন সদরে প্রয়াত সাবেক ইউপি মেম্বার আব্দুল মান্নানের বাড়ির সামনে থেকে নির্মাণাধীন যাদবপুর মহিলা মাদ্রাসার পাশের পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটির ইট জনসমক্ষে তুলে নিয়ে বিক্রি করার ঘটনা ঘটেছে।

অভিযুক্ত লিটন মিয়া বলে, ইউএনও আল মামুন আমাদের ইট তুলে নিতে বলেছেন। এ স্থানে নতুন রাস্তা বানানো হবে।

ইউএনও আল মামুন বলেন, সরকারি রাস্তার কোনো ইট আমি কাউকে নিতে বলিনি। এছাড়া একই জায়গায় দুটি প্রকল্প অনুমোদন হতে পারে না। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম