পিকনিকের সময় ছাত্রীকে নির্জনে ধর্ষণের চেষ্টা
গোপালপুরে শিক্ষক কারাগারে
Advertisement
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সেই প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় একটি মামলা করেন। জানা যায়, বৃহস্পতিবার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। ওইদিন বিকালে প্রধান শিক্ষক কৌশলে ওই ছাত্রীকে নির্জন শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। ঘটনা জানাজানি হলে রোববার সকালে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত শিক্ষক কৌশলে বিদ্যালয় ত্যাগ করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
