Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

উপবৃত্তির প্রতিশ্রুতিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

জগন্নাথপুরে শিক্ষককে গণপিটুনি

Advertisement

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জগন্নাথপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক সামসুল হুদাকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। শনিবার উপজেলার ইসহাকপুরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরবি বিভাগের প্রভাষক সামসুল হুদার বাড়ি কুমিল্লার লাকসামের বড়বাম গ্রামে। জানা যায়, শনিবার মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে আনেন ওই শিক্ষক। শিক্ষক মিলনায়তনে নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী ছাত্রী সেখান থেকে পালিয়ে বাড়ি গিয়ে স্বজনদের বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন। মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তারা কেউ মাদ্রাসায় ছিলেন না। উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউএনও ইসলাম উদ্দিন বলেন, মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম