Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দামুড়হুদায় ছাত্রকে পাশবিক নির্যাতন

শিক্ষককে মাদ্রাসা থেকে ডেকে এনে গাছে বেঁধে ন্যাড়া

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দামুড়হুদার হুদাপাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মাথা ন্যাড়া করে দিয়ে বিক্ষুব্ধ জনতা। ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রোববার রাতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়ায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান গ্রামে। জানা গেছে, মাদ্রাসায় থাকা অবস্থায় ওই ছাত্রকে বলাৎকার করে শিক্ষক নুরুল ইসলাম। পরে ছুটিতে বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারের কাছে জানায় ওই ছাত্র। ঘটনা প্রকাশের পর বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে মাদ্রাসা থেকে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে জুতার মালা পরিয়ে দেন। একপর্যায়ে তারে চুল কেটে দেওয়া হয়। তবে অভিযুক্ত নুরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ওসি মেজবাহ উদ্দিন বলেন, রাতেই ঘটনাস্থল থেকে শিক্ষক নুরুল ইসলামকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তার পরিবারের জিম্মিয় শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম