ধোবাউড়ায় নিখোঁজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
Advertisement
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দিঘীরপাড় গ্রামের ফারুক হাজী সাহেবের ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম দুলাল মিয়া। তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা। জানা যায়, ধান ব্যবসায়ী প্রতিদিনের মতই রোববার সকালে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ব্যবসায়ীক পার্টনার মোজাম্মেল হোসেনকে নিয়ে ব্যবসা সংক্রান্ত কাজে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে যান। সেখান থেকে বিকালে ফিরে আসেন মুন্সিরহাট বাজারে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন মোজাম্মেল হোসেন। রাত আটটায় মোজাম্মেলকে বাড়িতে দেখতে যান দুলাল মিয়া। কিন্তু সেখান থেকে আসার পর থেকে কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে তার ছেলে ফোনে কল দিলেও কল রিসিভ হয়নি। সকালে নিহতের বাড়ির পাশে ফিশারির পাড়ে লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহতের পরিবার জানায়, দুলাল মিয়ার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। এলাকাবাসীর ধারণা অন্য কোথাও হত্যা করে ফিশারির পাড়ে লাশ রেখে গেছে। এ ব্যাপারে ধোবাউড়া ওসি শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
