Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সালথায় দুই মোড়লের দ্বন্দ্বের জের

হামলা পালটাহামলা বাড়ি ভাঙচুর, আগুন

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সালথায় এলাকার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রাম্য মোড়লের দ্বন্দ্বের জেরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। হামলা পালটাহামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে বসতবাড়ি। এতে অসংখ্য মানুষ আহত হচ্ছেন। এর মধ্যে অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। সম্প্রতি গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার, আড়য়াকান্দী ও মিরের গট্টি এলাকায় একের পর এক এই সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় একাধিক মামলা ও দুই মোড়ল একাধিকবার জেল খাটলেও এলাকায় শান্তি ফিরে আসছে না। সবশেষ সোমবার মিরের গট্টি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০-২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, আড়ুয়াকন্দী গ্রামের ইউপি সদস্য নুরু মাতুব্বরের সঙ্গে বালিয়া গট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। এলাকায় তারা মোড়ল হিসাবে পরিচিত। একসময় নুরু আর জাহিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণ নিতে দুই মোড়ল মরিয়া হয়ে ওঠে। যে কারণে আওয়ামী লীগের পতনের পর দুই মোড়লের সমর্থকদের মধ্যে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধের জেরে গত রোববার দুপুরে নুরু মাতুব্বরের সমর্থক আনোয়ার শেখকে পিটিয়ে আহত করে জাহিদের সমর্থকরা। পরে জাহিদের সমর্থক রেজাউলকে মারধর করে নুরু মাতুব্বরের সমর্থকরা। সোমবার সকালে মিরের গট্টি এলাকায় নুরু মাতুব্বরের ছেলে রাজিব মাতুব্বরকে কুপিয়ে আহত করে জাহিদের সমর্থকরা। পরে নুরু মাতুব্বর সমর্থকরা জাহিদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ২০ থেকে ২৫টি বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নুরু মাতুব্বর বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ ও আজাদ মাতুব্বরের সমর্থকরা আমাদের ১০-১২ জনকে পিটিকে কুপিয়ে পঙ্গু করে ফেলেছে। থানায় অভিযোগ দিলে অভিযোগ নেয় না। পুলিশ তাদের পক্ষে কাজ করে। পুলিশ শক্ত ভূমিকা নিলে এমন পরিস্থিতি ঘটত না। জাহিদ মাতুব্বর বলেন, আমার কোনো সমর্থক নেই। আমি এখন নিজেও অসুস্থ। তারপরও আমি আজ থেকে কোনো রাজনীতি, মাতুব্বরি কোনো ঝুট-ঝামেলার মধ্যে নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম