Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নান্দাইলে এসএসসি পরীক্ষা

খাতা দেখে লিখতে না দেওয়ায় পরীক্ষার্থীকে মারধর

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চলতি এসএসসি পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেওয়ায় তিন পরীক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পরে পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়। মঙ্গলবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে উপজেলার নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় নান্দাইল সদরে অবস্থিত নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়, বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয় ও খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছেলে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আবু রায়হান ও আব্দুল মান্নান এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আশরাফুল ইসলামের খাতা দেখে দেখে লিখতে চায়। কিন্তু এতে তারা রাজি হচ্ছিল না। এই সময় ওইসব পরীক্ষার্থী দেখে নেওয়ার হুমকি দেয় পরীক্ষা শেষে বের হওয়ার পথেই চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, গত দিনের পরীক্ষার শেষে আক্রান্তরা তার সঙ্গে দেখা করে নিরাপত্তার দেওয়ার দাবি জানিয়েছিল। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম