তিতাসে ছাত্রীকে শ্লীলতাহানি, সালিশে বখাটে এলাকা ছাড়া
৩ জনকে জুতা পেটা ও জরিমানা
Advertisement
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিতাসে ছুরির মুখে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শ্লীলতাহানির ঘটনায় গ্রাম্য সালিশে এক বখাটেকে এলাকা ছাড়ার নির্দেশ এবং আরও তিনজনকে জুতা পেটা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মঙ্গলকান্দিতে এ সালিশ অনুষ্ঠিত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
উল্লেখ্য, ৩ মে সন্ধ্যায় পঞ্চম শ্রেণির দুজন, তৃতীয় শ্রেণির একজন এবং প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী মাছুমপুর থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে মঙ্গলকান্দিতে চার বখাটে তাদের পথরোধ করে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি করে। এ সময় তারা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণেরও চেষ্টা করে।
শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এই বখাটেদের বিরুদ্ধে পূর্বেও ইভটিজিং, ছিনতাই ও চুরিসহ নানা অপকর্মের অভিযোগ ছিল। সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সালিশ নয়, আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে দাবি করেন।
