Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেফতার

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে গৃহবধূ আরজিনা খাতুনকে (২৬) পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে (২৬) গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত মনিরকে কারাগারে পাঠান। এর আগে সোমবার নিহতের বাবা জালালউদ্দীন আহম্মদ বাদী হয়ে তেঁতুলিয়া থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে তেঁতুলিয়ার রনচন্ডির কৃষক জালালউদ্দীন আহম্মদের ছোট মেয়ে আরজিনা খাতুনের সঙ্গে পারিবারিক সম্মতিতে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং আরজিনা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করত স্বামী মনির।

রোববার গৃহবধূকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া থানার ওসি লাইছুর রহমান বলেন, পুলিশ রাতেই অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করেছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম