Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লালপুরে জমি নিয়ে বিরোধ

যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সাদ্দাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম। নিহত সাদ্দাম উপজেলার গোপালপুর মহিষাখোলা এলাকার আব্দুল হান্নানের ছেলে। জানা যায়, রোববার সন্ধ্যায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়ায় সাদ্দাম ও তার দুই চাচাতো ভাই লালন ও বানিয়াম। এ সময় লালন ও তার শ্বশুরবাড়ির লোকজনের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হন সাদ্দাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম মারা যান।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম