Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পূর্বশত্রুতার জের

কুপিয়ে জখমের আট দিন পর গৃহবধূর মৃত্যু

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহেশপুরে পূর্ব শত্রুতায় কোদাল দিয়ে কুপিয়ে জখমের আট দিন পর সেই গৃহবধূ জোসনা আক্তার মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুই সন্তানের মা জোসনা আক্তার উপজেলার নেপা ঘোষপুরের ফারুক হোসেনের স্ত্রী। এর আগে ২৮ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোসনা আক্তারকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী প্রতিবেশী দুই ভাই শহিদুল ইসলাম ও শাহিন এবং তাদের মা শাহিনা খাতুনকে আসামি করে মামলা করেন। জানা যায়, ঘটনার দিন দুপুরে জোসনা আক্তার বাড়ির পাশের শ্যালো মেশিনে গোসল করতে গেলে শহিদুল ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে সজোরে মাথায় কোপ দেন। এ সময় জোসনা মাটিতে পড়ে গেলে শহিদুল মাথায় পর পর আরও দুটি কোপ দেন। জোসনার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে শহিদুল পালিয়ে যান। জোসনাকে যশোর সদর হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি মেহেদী হাসান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম