কলমাকান্দায় ধান কাটতে গিয়ে শিশুর লাশ পেল কৃষক
ক্ষতবিক্ষত করেছে বন্যপ্রাণী
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কলমাকান্দা উপজেলায় ৬ বছরের শিশু জান্নাতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৩৯ ঘণ্টা পর বুধবার সকালে বাড়ির পাশের ধানখেত থেকে তার লাশ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে হুগলি গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রামমোহন পালের (খোকন) ধানখেতে ধান কাটতে গিয়ে কৃষকরা শিশুটির লাশ দেখতে পান। তারা তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শিশু জান্নাত কৈলাটি ইউনিয়নের জাউশির আরশাদ মিয়ার মেয়ে। তার বাবা আরশাদ মিয়া লাশ শনাক্ত করেন। শ্রমিকরা জানান, শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। বুক থেকে নিচের অংশ, পায়ের দুই পাতা বাদে শরীরের বেশির ভাগ অংশ বন্যপ্রাণীতে খেয়ে ফেলেছে। লাশটি খুবই ক্ষতবিক্ষত ও বিকৃত অবস্থায় ছিল। কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবার নিখোঁজের বিষয়ে জিডি করেছিল। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
