ছাত্রদল নেতা মানিকের ওপর হামলা
প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মানিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ খান পাঠান সাব্বির। হামলাকারীদের বিচার চেয়ে বক্তব্য দেন-ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল বাতেন, আবিদ হাসান রাহাত, জামাল হোসাইন, জিকু সরকার, আব্দুল্লাহ আল নূর, এস কে সোহেল, আহাদ খান পাঠান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম রক্তিম, আল আমিন, সহসম্পাদক রাকিব আল হাসান, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, সহক্রীড়া সম্পাদক মীম, সদস্য খাইরুল ইসলাম, শাহীনূল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাত, ছাত্রদল নেতা হৃদয় আহম্মেদ, আলীমুল, মামুন মিয়া, জামাল মিয়া প্রমুখ। উল্লেখ্য, গত রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন।
