Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নরসিংদীতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

বাড়ছে উদ্বেগ

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নরসিংদীর বেলাব, রায়পুরা ও মাধবদীর পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ধানখেত থেকে যুবকের, রেললাইনের পাশে থেকে বৃদ্ধের এবং বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বেলাব-শিবপুর সড়কের পাশে একটি ধানখেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে ট্রলি চালকের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তার ছেলে। আপনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। মাধবদীর মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসআই নাসির উদ্দীন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম