শয়তানের নিঃশ্বাস ব্যবহার
চাটখিলে নারীর স্বর্ণালংকার লুট
Advertisement
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাটখিলে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তামান্নার ভাই জোবায়ের জানান, নয়নপুর থেকে অটোরিকশায় তামান্না ওইদিন তার স্বামীর বাড়ি সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে আরও ২-৩ জন যাত্রী ওই সিএনজিতে ছিলেন। সিএনজি কিছুদূর যাওয়ার পর ওই যাত্রীরা তামান্নাকে একটি কাগজে ঠিকানা পড়তে দেয়। এরপর তামান্না অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তারা তামান্নার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও গলায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। পথেই তারা তামান্নাকে ফেলে চলে যায়। ওসি আবদুল মোন্নাফ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
